×

সারাদেশ

গুরুদাসপুরে আদিবাসী যুবককে কুপিয়ে জখম, আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৭:২৫ পিএম

গুরুদাসপুরে আদিবাসী যুবককে কুপিয়ে জখম, আটক ১

ছবি: সংগৃহীত

গুরুদাসপুরে আদিবাসী যুবককে কুপিয়ে জখম, আটক ১

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে জয় সিং (৩৫) নামে এক আদিবাসী যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ মে) বিকাল ৫টার দিকে উপজেলার নওপাড়া বাজারে এই ঘটনা ঘটে। আহত জয় সিং নওপাড়া গ্রামের মতিলাল সিংয়ের ছেলে। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহারে জানা যায়, নওপাড়া গ্রামের দুই ভাই রফিক হোসেন ও তায়েজ উদ্দিন দীর্ঘদিন থেকে জয় সিংদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই এক পর্যায়ে জয় সিং শনিবার বিকালে নওপাড়া বাজারে তায়েজের কীটনাশকের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় দোকানের ভেতর থেকে তায়েজ অকথ্য ভাষায় জয় সিংকে গালিগালাজ করতে থাকে। জয় গালিগালাজ করতে নিষেধ করলে রফিক ও তায়েজ হাসুয়া, জিআই পাইপ দিয়ে জয়ের উপর হামলা চালায়। এসময় রফিক হাসুয়া দিয়ে জয়ের মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত জয়ের বড় ভাই প্রতাপ সিং জানান, তাদের জমির পাশে রফিক ও তায়েজের জমি আছে। এই দুই ভাই দীর্ঘদিন ধরেই তাদের জমি দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের সাথে কথাকাটাকাটি হয়েছে। তারই জের ধরে জয় সিংকে কুপিয়েছে তারা। তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত রফিকের মুঠোফোনে কল দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, এই ঘটনায় আহতের বাবা মতিলাল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তায়েজ উদ্দিনকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত রফিককেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App