×

সারাদেশ

ইন্ডাস্ট্রির বর্জ্যে ১৪ কোটি টাকার মাছ নষ্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৯:৫৫ পিএম

ইন্ডাস্ট্রির বর্জ্যে ১৪ কোটি টাকার মাছ নষ্ট

ছবি: মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

ইন্ডাস্ট্রির বর্জ্যে ১৪ কোটি টাকার মাছ নষ্ট

ছবি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত ফুলজোড় নদীতে দিন দিন দূষণ বেড়েই চলেছে। প্রতিনিয়ত মজুমদার ফুড প্রোডাক্টস ও এস.আর কেমিক্যাল নামে ইন্ডাস্ট্রি থেকে নির্গত বিষাক্ত পদার্থ ও বর্জ্য পানিতে মিশে সম্পূর্ণ নদীকে করে তুলেছে দূষণ। ইন্ডাস্ট্রি থেকে নির্গত বর্জ্য নদীর পানিতে মিশে নদীতে থাকা প্রায় ১৪ কোটি টাকার মাছ নষ্ট হয়েছে বলে অভিযোগ মৎসচাষীদের। এরই প্রতিবাদে বুধবার (৩১ মে) সকালে রায়গঞ্জের সাহেবগঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইন্ডাস্ট্রির ক্ষতিকরক বিভিন্ন পদার্থ ফুলজোড় নদীতে সম্পূর্ণরুপে দূষণ করে দিয়েছে। এর ফলে নদীতে থাকা সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ১৪ কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নদীতে থাকা সকল ধরনের জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। এতে করে নদীর পানি দূষিত করার পাশাপাশি পুরো এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

[caption id="attachment_435585" align="aligncenter" width="1313"] ছবি: মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)[/caption]

মানববন্ধনে উপস্থিত সকলের দাবি ক্ষতিগ্রস্থ মৎসচাষীদের ক্ষতিপূরণ দেওয়া হোক। মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নলকা ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার হোসেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য আবু রউফ বকুল, ইউপি সদস্য গাজী আব্দুর রহমান, মৎসচাষী মাহবুবুর রহমান মিঠু, আল মামুন খান, বরত চন্দ্র সাহা, জহুরল ইসলাম, লোকমান হোসেন ও আব্দুল মতিন সরকারসহ সর্বস্তরের জনসাধারণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

মাদক-জুয়া সিন্ডিকেটের ‘নগ্ন থাবা’, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিক্ষক

মাদক-জুয়া সিন্ডিকেটের ‘নগ্ন থাবা’, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিক্ষক

সীমালঙ্ঘন না করে ভদ্র আচরণ করুন

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী সীমালঙ্ঘন না করে ভদ্র আচরণ করুন

চাঁদপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অতঃপর

চাঁদপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অতঃপর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App