×

সারাদেশ

মাতারবাড়ি থেকে অস্ত্রসহ নাছির ডাকাত গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০১:১৫ পিএম

মাতারবাড়ি থেকে অস্ত্রসহ নাছির ডাকাত গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

মহেশখালীর মাতারবাড়ি থেকে অভিযান চালিয়ে ডাকাত নাছিরকে (৩৩) গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) ভোরে মাতারবাড়ি রাঙ্গাখালী মইন্যার ঘোনা নামক এলাকার, খামার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে, মাতারবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক (এস.আই) ইমরান হোসেনের নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি কিরিচ উদ্ধার করা হয় বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

তিনি আরও জানান, আটক নাছির একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও পুলিশকে আক্রান্ত মামলাসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আটক নাছিরের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আটক নাছির মাতারবাড়ি মাইজপাড়া এলাকার আবু ছৈয়দের পুত্র। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানায় স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App