×

সারাদেশ

নগরবাসীকে স্মার্ট সিলেট উপহার দেব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৯:৫৮ এএম

নগরবাসীকে স্মার্ট সিলেট উপহার দেব

প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোরুজ্জামান চৌধুরী। প্রতীক বরাদ্দের পরপরই তিনি নগরীর মেন্দিবাগ ও উপশহর এলাকায় প্রচারণায় নামেন।

সিসিক নির্বাচনের প্রতীক বরাদ্ধ করা হয় গতকাল শুক্রবার। সকালে প্রতীক বরাদ্দের পরপরই নেতাকর্মীদের নিয়ে প্রচারণার মাঠে নামেন নৌকার প্রার্থী আনোরুজ্জামান চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের স্মরণীয় বরনীয় আরো অনেক রাজনৈতিক নেতা এই প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তাদের উত্তরসূরি হিসাবে যাত্রা শুরুর প্রথম দিনেই তিনি সিলেট মহানগরীর মেন্দিবাগ, উপশহর ও এর আশপাশ এলাকায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সবার দোয়া ও আন্তরিক সহযোগিতায় নির্বাচিত হলে স্মার্ট নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, নৌকা কেবল আওয়ামী লীগের প্রতীকই নয়, বাংলাদেশের স্বাধীনতা ও ঐতিহ্যের প্রতীক। এই প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া অনেক রাজনৈতিক নেতার স্বপ্ন। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার প্রিয় নগরবাসী যদি ২১ জুন আমাকে নৌকা মার্কায় তাদের মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি আমার নগরবাসীকে স্বপ্নের স্মার্ট সিলেট উপহার দেব।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App