×

সারাদেশ

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৯:৪৯ এএম

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে একজনের নাম মো. শাহিন (১৪) অপরজন মো. সজীব (২৮)। রোববার (১১ জুন) ভোর ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুর গাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App