×

সারাদেশ

পাগলা মহিষের তাণ্ডব : থামাতে পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলিতে যুবক বিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ১০:৫০ এএম

পাগলা মহিষের তাণ্ডব : থামাতে পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলিতে যুবক বিদ্ধ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পাগলা মহিষের তাণ্ডব থামাতে পুলিশ গুলি চালিয়েছে। তবে পুলিশের সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ শান্ত উপজেলার দুপ্তারা এলাকার বাবুল মিয়ার ছেলে। আড়াইহাজার থানায় কর্মরত এসআই মো. শহিদুল ইসলামের ছোঁড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গত শুক্রবার সকালে উপজেলার দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দুপ্তারা এলাকায় হঠাৎ করে একটি পাগলা মহিষ অতর্কিতে স্থানীয় লোকজনের ওপর আক্রমণ করে তাণ্ডব চালায়। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি তাদের অবহিত করেন। পরবর্তীতে এসআই শহিদুল ইসলাম পাগলা মহিষটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তা লক্ষভ্রষ্ট হয়ে মহিষটির পেছনে থাকা যুবক শান্তর পেটের ডান পাশে বিদ্ধ হয়।

পরবর্তীতে পুলিশ ও স্থানীয় লোকজন শান্তকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঈদুল আজহার আগের রাতে হাট থেকে কুরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ ক্রেতা ও তার লোকজনকে আঘাত করে ছুটে যায়।

এতে দুজন আহত হন। পরে বেপরোয়া মহিষটি শুক্রবার সকালে বিভিন্ন স্থানে তাণ্ডব চালালেও কেউ তাকে ধরতে পারেনি। এ অবস্থায় স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে টহলরত পুলিশ মহিষটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। তিনি বলেন, এক পর্যায়ে মহিষটি আরো বেপরোয়া হয়ে উঠে আশপাশের লোকজনের উপর আক্রমণ করে। এসময় মানুষের জান মালের নিরাপত্তার জন্য পুলিশ বাধ্য হয়ে মহিষটিকে নিয়ন্ত্রণ করতে তার পায়ে গুলি চালায়। তবে তা লক্ষভ্রষ্ট হয়ে শান্ত নামে এক যুবকের শরীরে লাগে। পরে পুলিশই তাকে হাসপাতালে পাঠায়। বর্তমানে সে আশঙ্কামুক্ত। তার অবস্থা ভালো আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App