×

সারাদেশ

সোনাগাজীতে বন্ধুর বোমায় উড়ে গেছে এক শিক্ষার্থীর হাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৯:০১ এএম

সোনাগাজীতে বন্ধুর বোমায় উড়ে গেছে এক শিক্ষার্থীর হাত

ফাইল ছবি

সোনাগাজীর আড়কাইম নানার বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধু আব্দুল আজিজের (১৯) বোমার আঘাতে উড়ে গেছে আব্দুলাহ আল মামুন (১৮) নামে এক শিক্ষার্থীর হাত।

বৃহস্পতিবার সন্ধ্যায় আড়কাইম গ্রামের ভুঞা বাড়িতে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য মামুনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে । মামুন মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

জানাযায়, আড়কাইম গ্রামের ভুঞা বাড়ির রুহুল আমিনের ছেলে আব্দুল আজিজ ওসমানীয়া মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সুমনের সহযোগী।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল আজিজের পিতা রুহুল আমিনকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App