×

সারাদেশ

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৯:৪৭ এএম

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬। ছবি: সংগৃহীত

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬
সিলেটের গোয়াইনঘাটে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টা বিশ মিনিটে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক কাজী আমির উদ্দিন। অন্যদের পরিচয় জানা যায়নি। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, সকাল ৮টা বিশ মিনিটের দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হন। অহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App