×

সারাদেশ

সখীপুরে জোড়া খুনের আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৯:২০ পিএম

সখীপুরে জোড়া খুনের আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ব্যবসায়ী ও কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ টাঙ্গাইল।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অনলাইন মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোস্তফা কামালকে (২৩) ঢাকার মোহাম্মদপুর থেকে এবং তার সহযোগী আলামিনকে (২৪) টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোস্তফা সখীপুর উপজেলার বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকার মুহাম্মদ আলীর ছেলে ও আলামিন একই এলাকার নূরুল ইসলামের ছেলে।

এর আগে গত ১৯ জুলাই রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকায় স্থানীয় আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে কৃষক মজনু মিয়াকে (৫০) হত্যা করে সড়কের পাশে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরেরদিন সকালে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নিহত শাহজালালের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া মোস্তফা পেশায় একজন রাজমিস্ত্রী। স্থানীয় সমিতি থেকে বেশ কিছু টাকা ঋণ নেয়। সম্প্রতি ওই সমিতি থেকে ঋণ পরিশোধের জন্য ব্যাপকভাবে চাপ দেয়া হচ্ছিলো। ঋণের টাকা পরিশোধ করতেই তিনি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। তার সঙ্গে এ পরিকল্পনায় জড়িত ছিলেন সহযোগী আলামিন। ঘটনার রাতে পথের নির্জন স্থানে দুজনে ওঁৎ পেতে ছিলেন। ব্যবসায়ী শাহজালাল ও তার চাচা মজনু মিয়া মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রড দিয়ে প্রথমে মোস্তফা শাহজালালকে আঘাত করেন। এতে শাহজালাল ও তার পেছনের আরোহী মজনু মিয়া পড়ে গেলে মোস্তফার সহযোগী আলামিন দেশীয় অস্ত্র দিয়ে মজনু মিয়ার ওপর হামলা চালায়।

এ ঘটনার পর লাখ টাকা প্রাপ্তির প্রত্যাশা থাকলেও মোস্তফা ও আলামিন পায় মাত্র ৬০০ টাকা। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে ভয় পেয়ে মোস্তফা ও আলামিন আত্মগোপনে চলে যান। গত বৃহস্পতিবার মোস্তফাকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের কাছাকাছি একটি ডোবা থেকে নিহত ব্যবসায়ী শাহজালালের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App