×

সারাদেশ

তিন সন্তানের জননীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১০:১৪ পিএম

তিন সন্তানের জননীর আত্মহত্যা

সিংগাইর থানা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে আলেয়া বেগম (৬১) নামের এক গৃহিণী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সৈয়দ মিজানুর ইসলাম।

রবিবার (৬ আগষ্ট) বিকাল ৫টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া ওই এলাকার মৃত শুকুর আলী স্ত্রী এবং ৩ সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলেয়া বেগম রবিবার দিনের কোন এক সময় নিজ বাড়ির দুচালা টিনের ঘোয়াল (গরু রাখার ঘর) ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থানা ছেড়ে চলে গেলেন পুলিশ সদস্যরা

থানা ছেড়ে চলে গেলেন পুলিশ সদস্যরা

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App