×

সারাদেশ

স্রোতে ভেসে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৮:৩৩ পিএম

স্রোতে ভেসে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

স্রোতে ভেসে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু। ছবি: লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে ভেসে জুনায়েদুল ইসলাম জারিফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অগাস্ট) বিকালে আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার বাড়ির পাশে বিলের পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত রাত ২টার সময় পরিবার নিয়ে নিজ বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় তীব্র পানির স্রোতে ভেসে যায় জারিফ।

নিহত জারিফ ওই এলাকার জুলফিকার আলি ভোট্টুর ছেলে। সে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ১ম বর্ষের ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, গতরাতে নিখোঁজ হওয়ার পর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। আজ (মঙ্গলবার) বিকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের বিলে পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

পল্লবীতে আবার বাসে আগুন

পল্লবীতে আবার বাসে আগুন

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App