×

সারাদেশ

১০ হাজার টাকায় ৩ পাখি মাছ বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম

১০ হাজার টাকায় ৩ পাখি মাছ বিক্রি

১০ হাজার টাকায় ৩ পাখি মাছ বিক্রি। ছবি: কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বড় সাইজের তিনটি পাখি মাছ। যার বৈজ্ঞানিক নাম সেইল ফিস। পটুয়াখালীর মহিপুরের মাহাবুব মাঝি (৪৬) নামের এক জেলের জালে দ্রুতগতির এই ৩ মাছ ধরা পরে। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় এই মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় পরে মাছ তিনটি ১০ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় ওই জেলের জালে মাছ তিনটি ধরা পড়ে। কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে চলাচলকারী দ্রুতগতির মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। মাছটি ঘণ্টায় ১১০ কিলোমটির বেগে দৌঁড়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App