×

সারাদেশ

বকশীগঞ্জে বসত ঘরে মিলল বৃদ্ধের মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৫:৫০ পিএম

বকশীগঞ্জে বসত ঘরে মিলল বৃদ্ধের মরদেহ

বকশীগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে আদর আলী (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে সাজিমারা গ্রামে নিজ বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আদর আলী নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমার গ্রামের মৃত ওহিজল হক নবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে আদর আলী তার স্ত্রীকে মেরে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। গতকাল রবিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। আজ (সোমবার) সকালে ঘুম থেকে না উঠলে বড় ছেলে ও ছেলের বউ ডাকাডাকি করতে থাকে। কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলে ধন্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে জামালপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App