×

সারাদেশ

নাটোরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম

নাটোরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

নাটোরের লালপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওসমান গনি উপজেলার একই গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, ওসমান গনির সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ বিরোধের জেরে চলতি বছরের জানুয়ারিতে ওসমান গনির বাড়িতে এসে তার বাবা এবং ভাইসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। এর কিছুদিন পর ১০ নম্বর কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে হত্যা করে দুর্বৃত্তরা। সেই মামলায় প্রধান আসামি ছিলেন ওসমান গনি। পূর্ব বিরোধের জেরে ওসমান গনিকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

এ বিষয়ে লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App