×

সারাদেশ

সিলেটে গাড়িচাপায় মা-ছেলে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ এএম

সিলেটে গাড়িচাপায় মা-ছেলে নিহত

ছবি: ইন্টারনেট

সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি উপজেলার ইলাশপুর নামক স্থানে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App