×

সারাদেশ

ভোট চেয়ে ভাইরাল জামালপুরের ডিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম

ভোট চেয়ে ভাইরাল জামালপুরের ডিসি

জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

এবার আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ভোট চেয়ে ভাইরাল হয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

সোমবার (১১ সেপ্টেম্বর) মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার কথা বলে ভাইরাল হোন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইমরান আহমেদের দেয়া বক্তব্যের ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার সকাল থেকে মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে।

জেলা প্রশাসক বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা।

এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে 'নিজের দল' উল্লেখ করে আগামী নির্বাচনে দলকে জেতাতে কাজ করতে বলেছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App