×

সারাদেশ

ডুমুরিয়ায় তালার ইউপি সদস্যসহ ৪ চাঁদাবাজ আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম

ডুমুরিয়ায় তালার ইউপি সদস্যসহ ৪ চাঁদাবাজ আটক

ডুমুরিয়া থানা। ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে তালার এক ইউপি সদস্যসহ ৪ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার গোলাপদহা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ১১টার দিকে উপজেলার শোভনা এলাকার প্রান্ত কুমার সরদার ও শান্ত সরদার মটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় ঘটনাস্থল গোলাপদহা নামক স্থানে পৌঁছালে ওৎ পেতে থাকা চাঁদাবাজরা তাদের গতিরোধ করে দু’জনকে তুলে পার্শ্ববর্তী বজলুর মৎস্য ঘেরে নিয়ে যায় এবং প্রথমেই তাদের কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। এরপর প্রান্ত সরদার কে তার নিজ মোবাইল ফোন দিয়ে মায়ের কাছে ফোন করিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই চক্র।

প্রান্ত সরদারের মা ওই রাতে ফোন পেয়ে হতাশ হয়ে পড়ে এবং বিষয়টি পুলিশকে জানায়। তাৎক্ষণিক থানা পুলিশের এসআই কামরুল ইসলাম ফোর্স নিয়ে ছদ্মবেশে প্রান্তর মাকে সাথে নিয়ে মুক্তিপণ দেয়ার নামে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই চক্রের ৪ চাঁদাবাজকে আটক করে এবং তাদের নিকট থেকে ছিনিয়ে নেয়া ১৯ হাজার ৪ শত টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে।

আটককৃতরা হলেন- তালা থানার বহুল আলোচিত হাজরাকাটি এলাকার আ. জলিল গাজীর ছেলে ইউপি সদস্য সেলিম হোসেন (৪০), একই এলাকার মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (৩০), নাসির তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৩) ও লিয়াকত মোল্লার ছেলে রাহুল মোল্লা (২১)

এ বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম বলেন, থানায় একটি মামলা হয়েছে আসামিদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App