×

সারাদেশ

বকশীগঞ্জে নিখোঁজের ২০ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০১:৪০ পিএম

বকশীগঞ্জে নিখোঁজের ২০ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিশুকে ২০ ঘন্টার পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

রবিবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় মেরুরচর ইউনিয়নের টুপকারচর ব্রিজের পাশে দশানী নদী থেকে মেহেদী হাসান (৭) নামে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু মেহেদী হাসান মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের শাহিন মিয়া ছেলে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক জানান, শনিবার দুপুরে বাবা শাহীন মিয়ার সঙ্গে টুপকারচর ব্রিজের পাশে একটি ধান ক্ষেত দেখতে যায় শাহীন মিয়া। দুপুর ১ টায় বাবার অগোচরে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে ক্ষেতের পাশেই দশানী নদীতে গোসল করতে যায় সে।

এক পর্যায়ে সে নদীতে নিখোঁজ হলে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি ডুবুরী দল বিকাল ৩ টা থেকে শনিবার রাত ৭ টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে পায়নি।

পরদিন সকাল ৭ টা থেকে ওই ডুবুরী দল আবার উদ্ধার কার্যক্রম শুরু করলে রবিবার (২২ অক্টোবর) ১১ টায় শিশু মেহেদী হাসানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এদিকে মেহেদী হাসান মৃত্যুর পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App