×

সারাদেশ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ পিএম

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট বাইপাস সড়ক মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে পাথর ও রাবার বোঝাই ট্টাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে রাবার বোঝাই ট্টাকের চালক আলমগীর (৩৫) ও সহযোগী রুবেল (২৭) ঘটনাস্থলে নিহত হন।

গুরুতর আহত হয়েছে পাথর বোঝাই্ ট্টাকের চালক নূর মিয়া (৪০)। তাকে গুরুতর অবস্থায় প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেক) এ পাঠানো হয়।

দূর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওযে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার ও দূর্ঘটনায় কবলিত ট্টাক দুইটি আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, গভীর রাতে ট্টাক দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাতমারা এলাকায়। নাজিরহাট হাইওয়ে পুলিশ বাদি হয়ে এ ব্যাপারে মামলা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App