×

সারাদেশ

শাহজাহান ওমরের বিপক্ষে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মনির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পিএম

শাহজাহান ওমরের বিপক্ষে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মনির

রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির। ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাহান ওমরের নৌকার বিপক্ষ থেকে সরে দাঁড়ালেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ সহ ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু, শাহ জালাল আহমেদ।

সংবাদ সম্মেলনে মনির বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদীয় আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা ঈগল। আজ আমি আমার ব্যক্তিগত কারণে সজ্ঞানে, সেচ্ছায় আমার নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। সাথে সাথে আমার শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন এবং জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবেন এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবেন। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীসহ মনিরুজ্জামান মনিরের সমর্থকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাজ্যে হবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ

যুক্তরাজ্যে হবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ

রাজধানীর মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুরে বাসে আগুন

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে অবস্থান জানালেন ইইউ রাষ্ট্রদূত

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে অবস্থান জানালেন ইইউ রাষ্ট্রদূত

একসঙ্গে ৬ ক্রিকেটার বাদ, ওয়ানডে দলে নতুন মুখ

একসঙ্গে ৬ ক্রিকেটার বাদ, ওয়ানডে দলে নতুন মুখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App