×

সারাদেশ

ঈগলে ভোট দিলে গোমতীর মাটি লুট ও চাঁদাবাজি বন্ধ হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম

ঈগলে ভোট দিলে গোমতীর মাটি লুট ও চাঁদাবাজি বন্ধ হবে

ছবি: ভোরের কাগজ

পরিবর্তনের প্রতীক ঈগলে ভোট দিলে গোমতী নদীর চর থেকে অবৈধ বালু লুট বন্ধ হবে। সিএনজি-অটো থেকে জিবির নামে চাঁদাবাজি বন্ধ হবে। চারদিকে ঈগলের গণজোয়ার উঠেছে, আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীক আপনাদের ভোটে বিজয়ী হবে। এতে শুধু নেতার পরিবর্তনই হবে না, নীতিরও পরিবর্তন হবে। ঈগল দেবিদ্বারে নতুন দিন নিয়ে আসবে। যারা বলছে জোর জবরদস্তি করে ভোট কেটে নিবে, ৭ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে তাদের উৎখাত করা হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের কোটনা-নূরপুর এলাকায় এক উঠান বৈঠকে কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন। এছাড়া ফতেহাবাদের পীরসাহেব বাড়ি, উপজেলার ভানী ইউনিয়নের সাইতলাসহ বিভিন্ন এলাকায় প্রচার, গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি ।

আওয়ামী লীগ নেতা হাজি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে তিনি আরও বলেন, বিগত ১০ বছর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে দেবিদ্বারের মানুষ বঞ্চিত। রাস্তাঘাটের এমন অবস্থা যে, জনগণ নাম দিয়েছে ডেলিভারি রোড। সুস্থ মানুষ এই রোডগুলো দিয়ে ভ্রমণ করলে অসুস্থ হয়ে যায়, ব্যথার ওষুধ খেতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে যে পরিমাণ উন্নয়ন করেছেন তার ছিটেফোঁটাও এই দেবিদ্বারে পড়েনি। তাহলে কোটি কোটি টাকার বরাদ্দ গেল কোথায়? আমি আপনাদের কথা দিচ্ছি, দেবিদ্বার হবে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। দেবিদ্বারকে স্মার্ট উপজেলায় পরিণত করতে আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ঈগল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. আব্দুল গাফফারের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কুমিল্লা জেলা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আলীম, ফ‌তেহাবাদ ইউপি চেয়ারম‌্যান কামরুজ্জামান মাসুদ, সাবেক সদস্য হাজি তুহিন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউসার হায়দার, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

গ্রামীণ ব্যাংকের ৭২ অফিসে হামলা-আগুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি গ্রামীণ ব্যাংকের ৭২ অফিসে হামলা-আগুন

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

উপজেলায় ৫০ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলায় ৫০ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App