×

সারাদেশ

পদ্মায় ২৪তম স্প্যান, দৃশ্যমান ৩.৬ কি.মি সেতু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩২ পিএম

পদ্মায় ২৪তম স্প্যান, দৃশ্যমান ৩.৬ কি.মি সেতু

পদ্মসেতুর দৃশ্যমাণ অংশ। ছবি: প্রতিনিধি।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় বসানো হলো ২৪তম স্প্যান। এতে সেতুর ৩ দশমিক ৬ কিলোমিটার দৃশ্যমান হলো। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্প্যানটি ৩০ ও ৩১ নাম্বার পিলারে বসানো হয়।

প্রকৌশলীরা জানান, তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন 'তিয়ান-ই'র মাধ্যমে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সকালে স্প্যানটি জাজিরা প্রান্তে নিয়ে আসা হয়। বেলা ১১টার দিকে স্প্যানটি বসানোর কাজ শুরু করেন প্রকৌশলীরা। দুপুর ১টার দিকে কাজ সম্পন্ন হয়।

পদ্মাসেতুর উপসহকারী প্রকৌশলী হুমাায়ন কবির জানান, ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ করার টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

বিমানমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App