×

সারাদেশ

করোনায় বিপাকে মাছ চাষিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২০, ০৮:৫৮ পিএম

করোনায় বিপাকে মাছ চাষিরা

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরের মাছ চাষিরা করোনার কারণে মাছ নিয়ে বিপাকে পরেছেন। কেজি প্রতি মাছে ৩০ থেকে ৪০ টাকা ক্ষতি গুনতে হচ্ছে তাদের।উপজেলার নয়াবাজার এলাকায় শতাধিক পুকুর রয়েছে।

মাইলস্টন এগ্রো ফিসারিজের স্বত্বাধিকারী মো.রবিউল করিম ও তুহিন জানান, আমাদের ১০টি পুকুর লিজ নেয়া আছে। সব মিলিয়ে প্রায় ৭০ থেকে ৮০ টন মাছ রয়েছে। প্রতি বছর ঢাকা থেকে বেপারি এসে মাছ কিনে নিয়ে যায়। প্রতি কেজি মাছ গতবারও বিক্রি হয়েছে ৩ শত টাকা দরে। এবার করোনার কারণে ২৫০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি করছি। তবুও বেপারি ঠিকমত পাচ্ছিনা।

তারা জানান, প্রতিটা মাছ আকার ভেদে কাতলা ৩ থেকে ৮ কেজি, রুই ২ থেকে ৪ কেজি পর্যন্ত হয়েছে। এসব মাছে এক থেকে দের বছর পর্যন্ত যে টাকা খরচ হয় সে তুলনায় দাম অনেক কম পাচ্ছি। ইতোমধ্যে অনেক টাকা লোকসান হয়েছে।

নাটোরের মৎস্য কর্মকর্তা মো. জাহাংগীর আলম মোবাইল ফোনে জানান, বৈশ্বিক সমস্যা করোনায় মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এ কারণেই মাছের দাম কিছুটা কম। মৎস্য চাষিদের উদ্দ্যেশে বলবো, মাছের আকার বেশি বড় করলে ক্ষতির সম্ভাবনা থাকে। যার জন্য এক ধরনের মাছ চাষ না করে বিভিন্ন ধরনের মাছ চাষ করতে হবে। সেই সঙ্গে প্রাকৃতিক খাবারের প্রতি জোর দিতে হবে বেশি। তাহলে ক্ষতির সম্ভাবনা কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App