×

সারাদেশ

মুজিব বর্ষ উপলক্ষে ইবিতে দুটি স্মারকগ্রন্থ উন্মোচন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৮:৪৭ পিএম

মুজিব বর্ষ উপলক্ষে ইবিতে দুটি স্মারকগ্রন্থ উন্মোচন

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি স্মারক গ্রন্থ উন্মোচন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুটি স্মারকগ্রন্থের মধ্যে বাংলা ভাষায় রচিত "মহা নক্ষত্র মুজিব'' গ্রন্থটি সম্পাদনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন অতিরিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. নওয়াব আলী খান। ইংরেজি ভাষায় রচিত " ইম-মর্টাল মুজিব" গ্রন্থটি সম্পাদনা করেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। গ্রন্থ দুটির সম্পাদনা ও প্রকাশনায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। স্মারক গ্রন্থ দুটিতে দেশি বিদেশী বিভিন্ন লেখকের লেখা স্থান পেয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু এই স্বাধীন বাংলাদেশের স্থপতি। তিনি মৃত্যুঞ্জয়ী। তার সাহসী ভূমিকার কারণেই আমরা আজ এই স্বাধীন বাংলাদেশে তথা এই বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছি। তিনি বাঙালী জাতির জন্য এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আগামী প্রজন্মের হাতে তার আদর্শকে পৌছে দেওয়ার মাধ্যমে এই কৃর্তিমান মহা মানবের কৃতিত্ব বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে সমুজ্জল থাকবে।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। এছাড়া স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App