×

তথ্যপ্রযুক্তি

ট্রেন কোথায় আছে, থ্রিডি ম্যাপে দেখবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

ট্রেন কোথায় আছে, থ্রিডি ম্যাপে দেখবেন যেভাবে

ছবি: অ্যাপ থেকে নেওয়া স্ক্রিনশট

ট্রেন ভ্রমণ অনেকে পছন্দ করেন। কিন্তু সময়মতো ট্রেন চলাচল না করায় অনেকে ভোগান্তিতে পড়েন। এই ভোগান্তির কথা ভেবেই বিডি ট্রেন ট্র্যাকিং (BD Train Tracking) নামে একটি অ্যাপ উদ্ভাবন করেছেন মো. আল আমিন নামের এক তরুণ।

কাঙ্ক্ষিত ট্রেন এখন কোথায় আছে, কখন স্টেশনে আসবে, কত গতিতে এগোচ্ছে কিংবা গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগতে পারে—এসব জানতে যাত্রীদের এখন আর শুধু স্টেশনের ডিজিটাল বোর্ড বা রেলওয়ের এসএমএসের ওপর নির্ভর করতে হচ্ছে না। স্মার্টফোনে BD Train Tracking অ্যাপ ব্যবহার করেই ট্রেনের অবস্থান, যাত্রার অগ্রগতি ও সময়সূচিসহ বিভিন্ন তথ্য জানা সম্ভব।

অ্যাপটির বিশেষ আকর্ষণ হলো থ্রিডি (3D) ম্যাপ ভিউ। এই সুবিধায় মানচিত্রের ওপর ট্রেনের অবস্থান দেখা যায়। প্রয়োজনে ম্যাপ জুম ইন, জুম আউট ও প্যান করে আশপাশের রেলপথ এবং অন্যান্য ট্রেনের অবস্থানও পর্যবেক্ষণ করা যায়। ফলে ট্রেনের চলাচল সম্পর্কে সাধারণ মানচিত্রের তুলনায় আরও দৃশ্যমান ধারণা পাওয়া যায়।

যারা ট্রেনে ভ্রমণ করছেন, কাউকে স্টেশন থেকে নিতে যাবেন কিংবা স্টেশনে অপেক্ষা করছেন, তাদের জন্য অ্যাপটি বেশ কাজে আসতে পারে। তবে এর লাইভ লোকেশন ব্যবস্থার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অ্যাপটির পরিকল্পনা, নকশা ও নির্মাণের কাজ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং গতিশীল ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা আল আমিন।

অ্যাপটি তৈরির পেছনের কারণ হিসেবে আল আমিন নিজের ট্রেনভ্রমণের অভিজ্ঞতার কথা বলেছেন। ট্রেনের দেরি হলে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা অনেক সময় জানতেই পারেন না ট্রেনটি কোথায় আছে বা কখন পৌঁছাবে। এই অনিশ্চয়তা কমাতে ট্রেনে থাকা যাত্রীরাই যদি নিজেদের অবস্থান অন্যদের সঙ্গে ভাগাভাগি করেন, তাহলে অপেক্ষমাণ ব্যক্তিরা সে অনুযায়ী সময় পরিকল্পনা করতে পারবেন—এমন ভাবনা থেকেই অ্যাপটির যাত্রা শুরু।

এটি মূলত যাত্রীদের অংশগ্রহণে পরিচালিত একটি কমিউনিটি-ভিত্তিক ট্রেন ট্র্যাকিং প্ল্যাটফর্ম। অ্যাপটির ব্যবহারকারী পাঁচ লাখের বেশি। প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার চ্যাট বার্তা আদান-প্রদান হয়। অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই প্ল্যাটফর্মেই অ্যাপটি পাওয়া যাচ্ছে। বাংলা ও ইংরেজি দুই ভাষায় ব্যবহার করা যায়। এরই মধ্যে ১০ হাজার ১০০-এর বেশি মানুষ গুগল প্লে স্টোরে অ্যাপটির ব্যাপারে রিভিউ দিয়েছেন। অ্যাপটির রেটিং পয়েন্ট ৪ দশমিক ৮।

থ্রিডি ম্যাপে ট্রেনের অবস্থান দেখবেন যেভাবে

  • প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে BD Train Tracking অ্যাপ লিখে সার্চ দিয়ে তা বের করুন এবং ইনস্টল করে চালু করুন।
  • আপনি অ্যাপটি গুগল দিয়ে চালাবেন নাকি অতিথি হিসেবে ব্যবহার করবেন তা নির্বাচন করুন। অতিথি হিসেবে চালালে সব সুবিধা ব্যবহার করতে পারলেও কিছু সুবিধা পাবেন না। তাই গুগল দিয়ে অ্যাপটি ব্যবহার করতে পারেন।
  • অ্যাপটি চালু করে হোমপেজের সার্চ অপশনে ট্রেনের নাম বা নম্বর লিখুন।
  • সার্চ রেজাল্ট থেকে কাঙ্ক্ষিত ট্রেন নির্বাচন করুন।
  • ট্রেনের বিস্তারিত পেজের একদম নিচে ডান পাশে লাইভ লোকেশন বা ট্র্যাকিং ম্যাপে প্রবেশ করুন।
  • সেখানে 3D View অপশন নির্বাচন করে থ্রিডি ম্যাপ চালু করুন।
  • দুই আঙুল দিয়ে স্ক্রিনে জুম ইন বা জুম আউট করুন। আঙুল টেনে ম্যাপের বিভিন্ন অংশ ঘুরে দেখুন।

সাম্প্রতিক আপডেটে থ্রিডি ভিউয়ের ফ্লাই-ইন অ্যানিমেশন যুক্ত হয়েছে। পাশাপাশি ম্যাপ জুম বা প্যান করার সময় অন্যান্য ট্রেনের অবস্থানও দৃশ্যমান রাখার সুবিধা যোগ করা হয়েছে। ফলে একটি ট্রেনের অবস্থান দেখার পাশাপাশি আশপাশের রেলপথে অন্য ট্রেনের চলাচল সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

ট্রেনের লাইভ লোকেশন ও গতিবেগ জানবেন যেভাবে

শুধু থ্রিডি ম্যাপ নয়, অ্যাপটির মাধ্যমে চলন্ত ট্রেনের অবস্থান, গতিবেগ, পরবর্তী স্টেশন এবং নির্ধারিত সময়ের তুলনায় কতটা দেরি হচ্ছে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

  • অ্যাপের হোমপেজে সার্চ বক্সে ট্রেনের নাম বা নম্বর লিখুন। চাইলে স্টেশনের নাম দিয়েও খুঁজতে পারবেন।
  • সার্চ রেজাল্ট থেকে কাঙ্ক্ষিত ট্রেন নির্বাচন করুন।
  • ট্রেনের বিস্তারিত পেজে লাইভ স্ট্যাটাস (Live Status) অপশনে প্রবেশ করুন।

সেখানে ট্রেনের সর্বশেষ পাওয়া অবস্থান, গতিবেগ, পরবর্তী স্টেশন এবং আনুমানিক পৌঁছানোর সময় দেখতে পারবেন। সেই সঙ্গে মোট যাত্রাপথের কত শতাংশ অতিক্রম করেছে এবং কতটুকু পথ বাকি রয়েছে, তা জানা যাবে।

অ্যাপটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অধিকাংশ আন্তনগর ও গুরুত্বপূর্ণ ট্রেনের তথ্য পাওয়া যায়। তবে কিছু লোকাল ট্রেনের তথ্য সম্পূর্ণ নাও থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেন কোথায় আছে, থ্রিডি ম্যাপে দেখবেন যেভাবে

ট্রেন কোথায় আছে, থ্রিডি ম্যাপে দেখবেন যেভাবে

মিরপুরে হামলা-সংঘর্ষের মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২

মিরপুরে হামলা-সংঘর্ষের মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য

মেসির দুর্দান্ত গোলে চ্যাম্পিয়নস কাপে মায়ামি

মেসির দুর্দান্ত গোলে চ্যাম্পিয়নস কাপে মায়ামি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App