×

সারাদেশ

দুই মাস পর সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের অনুমতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৫ পিএম

দুই মাস পর সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের অনুমতি

ফাইল ছবি

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণের অনুমতি দিয়েছে বন বিভাগ। মাছের প্রজনন মৌসুমের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে সুন্দরবনে পাস-পারমিট বন্ধ ছিল। অবশেষে মাছ ও কাঁকড়া আহরণের অনুমতি পাওয়ায় খুশি উপকূলের জেলে-মহাজনরা। তবে আপাতত অন্যান্য বনজ সম্পদ আহরণ করা যাবে না।

সাতক্ষীরা ও আশপাশের উপকূলীয় এলাকার জেলেরা (১ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল থেকে পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিস থেকে নৌকা ও ট্রলারসহ নির্ধারিত রাজস্ব জমা দিয়ে মাছ-কাঁকড়া আহরণের অনুমতিপত্র (বিএলসি) সংগ্রহ করতে শুরু করেছেন। মাছ ও কাঁকড়া আহরণের জন্য স্টেশন অফিস থেকে অনুমতি নেয়া জেলেরা সুন্দরবনের নদী-খালে বিভিন্ন প্রজাতির মাছ শিকার ও আহরণ করছেন।

শ্যামনগরের গাবুরার জেলে সাইদুল গাজী জানান, আমরা উপকূলের মানুষ। আমাদের জীবন জীবিকার একমাত্র আয়ের উৎস সুন্দরবন। গত দুই মাস সুন্দরবনের পাস পারমিট বন্ধ থাকার কারণে আমাদের অভাব-অনটনে দিন কাটাতে হয়েছে। সেপ্টেম্বর মাসের শুরুতে আমাদের সুন্দরবনের পাস পারমিট চালু করে দিয়েছে। তাতে আমরা সুন্দরভাবে জীবন-যাপন করতে পারবো।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসিএফ) মো. সুলতান হোসেন বলেন, মাছ ও কাঁকড়া আহরণের জন্য জেলেদের অনুমতি দেয়া হয়েছে। তারা (১ সেপ্টেম্বর) থেকেই সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করছেন। এসব জেলেরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ছাড়া অন্য কোনো ধরনের শিকার করতে পারবেন না। কেউ যদি মাছ-কাঁকড়া আহরণের পাস নিয়ে সুন্দরবনে অন্য কোনো কিছু ধরার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App