×

সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন

সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

 সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ

আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলামকে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। 

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে কমিটির চেয়ারম্যান ও সহকারি জজ ওবায়দুল হক রুমি এই নোটিশ দেন। এ ছাড়া তাকে বৃহস্পতিবার বেলা ১১টায় সহকারি জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

নোটিশটিতে বলা হয়, মঙ্গলবার লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে উপজেলার বেলকা ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। 

পথসভায় বক্তব্য প্রদানকালে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘মামার বাড়ির আবদার চলবে না। আমরা বুদ্ধিজীবিরা এ উপজেলায় এখনও সভ্য সুশীল সমাজ মারা যাইনি। কোন বিদেশিনীকে, কোন অতিথি পাখিকে (স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার) আমরা এ সুন্দরগঞ্জের এমপি বানাবো না। যখন শীত আসবে বাংলাদেশে দেখবেন সাইবেরিয়ান বার্ডেরা সারা পৃথিবী থেকে এসে খাদ্য অন্বেষণে আসবে। খাদ্য অন্বেষণ, শীত শেষ হয়ে যাবে, তারা আবার সাইবেরিয়ার বার্ড পাখিরা আবার গন্তব্যস্থলে যাবে। ওইসব পাখিকে স্থান দিবেন না প্রাণপ্রিয় বন্ধুগণ। আপনারা ভুল করবেন। সাইবেরিয়ান বার্ড যে পাখিগুলো আমরা বিভিন্ন সময় বন্দুক দিয়ে শিকার করি। তাই বলতে চাই কোন অতিথি পাখিকে মূল্যায়ন করবেন না।’

এসব বক্তব্যের মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) নং-এর বিধান লঙ্ঘন করেছেন। এমতাবস্থায় আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ ও আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App