×

সারাদেশ

বায়োজিনের ১৫তম শাখা চালু হলো কুমিল্লায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম

বায়োজিনের ১৫তম শাখা চালু হলো কুমিল্লায়

স্কিনকেয়ার সেবা ও পণ্য প্রদানকারী প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালের ১৫তম শাখা চালু হলো কুমিল্লায়। মঙ্গলবার কুমিল্লার কান্দিরপাড়ে কিউআর টাওয়ারে নতুন ব্রাঞ্চের উদ্বোধন করেন বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 

আরো উপস্থিত ছিলেন বায়োজিনের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক এবং ঢাকা ও কুমিল্লার বেশ কয়েকজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

প্রায় এক যুগ ধরে, বায়োজিন কসমেসিউটিক্যালস বাংলাদেশের মানুষের সৌন্দর্যবৃদ্ধি ও ত্বকের যত্নে নিরলসভাবে কাজ করে চলেছে, প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এগিয়ে যাচ্ছে।

কুমিল্লা ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিংয়ে বক্তব্য রাখেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এসময়, তিনি ভক্তদের সঙ্গেও সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বায়োজিন এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জাহিদুল হক। এসময় তিনি, বায়োজিন তাদের আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিনকেয়ার সেবা কুমিল্লায় বজায় রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App