×

সারাদেশ

রেলের বুকিং সহকারী আটক, ৪ শতাধিক আইডি জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৮ পিএম

রেলের বুকিং সহকারী আটক, ৪ শতাধিক আইডি জব্দ

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারীকে আটক করেছে রেল পুলিশ। এসময় তার কাছ থেকে চার শতাধিক এনআইডি জব্দ করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ।

পুলিশ সদর দপ্তর থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, আটককৃত ব্যক্তি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী। তিনি টিকিট কালোবাজারিকালে আটক হন। তার কাছ থেকে চার শতাধিক যাত্রীর এনআইডি জব্দ করেছে রেলওয়ে পুলিশ।

রেলের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ অনেক পুরনো। সম্প্রতি বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। রেলের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী প্রথম দিনেই জানিয়েছিলেন, রেলের টিকিট নিয়ে কালোবাজারি তিনি বন্ধ করবেন। তবে অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তারাই এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এজন্য সরকার চাইলেও টিকিট নিয়ে কালোবাজারি বন্ধ হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ, সুযোগ পাবেন যারা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ, সুযোগ পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App