×

সারাদেশ

তীর্থে যোগ দিতে ঝালকাঠিতে এলেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম

তীর্থে যোগ দিতে ঝালকাঠিতে এলেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্তনির সপ্তম তীর্থ উৎসবে যোগ দিতে এসেছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত মন্সিনিয়র কেভিন রান্ডাল। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঝালকাঠির নলছিটিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্তনির সপ্তম তীর্থ উৎসব। এ সময় রাজাবাড়ীয়া গ্রামে খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়। তীর্থযাত্রীদের আগমনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এ উৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত মন্সিনিয়র কেভিন রান্ডাল।

খ্রিস্ট প্রসাদ বিতরণ শেষে ধন্যবাদ জানিয়ে সমাপনী আশীর্বাদ জ্ঞাপন করেন দ্বিতীয় পর্বের প্রার্থনা পরিচালনাকারী বরিশালের ক্যাথলিক ধর্মপ্রদেশ ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার রবার্ট দীলিপ গোমেজ, ফাদার খোকন গাব্রিয়েল নকরেক ও ফাদার রিজন মারিও বাড়ৈ প্রমুখ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App