×

সারাদেশ

আত্রাইয়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

Icon

আত্রাই (নওগাঁ) থেকে

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম

আত্রাইয়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

নওগাঁর আত্রাইয়ে নিজস্ব অর্থায়নে সংস্কার করা হচ্ছে একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘবে গ্রামের কিছু ব্যক্তি উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কার করছেন। 

উপজেলা সদরের একেবারে সন্নিকটে বিহারীপুর গ্রাম। আত্রাই বাইপাস রাস্তা থেকে এ গ্রামে প্রবেশের রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় কোন পরিবহণ সেখানে প্রবেশ করতে পারেনা। ফলে এ গ্রামের শতাধিক পরিবার রোগী আনা নেয়াসহ সার্বিক যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন যাবত। 

স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকের কাছেই ধর্না দিয়েও রাস্তাটি সংস্কার হয়নি। অবশেষে ওই গ্রামের মহিদুল হোসেন, মমিনুল হোসেন, মামুনুল হোসেন, মাহমুদুল হাসান, সুমি, তনি ও ফরিদুল আলম পিন্টু উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার কাজ শুরু করেন। এ রাস্তা সংস্কার হলে বিহারীপুর গ্রামের শত শত পরিবার যোগাযোগ ব্যবস্থার সুফল পাবে। রোগী আনা নেয়াসহ তারা তাদের উৎপাদিত কৃষি পণ্য সহজেই বাজারজাত করতে পারবে। 

স্থানীয় বাসিন্দা মহিদুল হোসেন বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তার দুই পাশের পুকুর থাকায় বার বার বৃষ্টির পানিতে ভেঙ্গে যাওয়ায় কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পরে। এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়। সরকারিভাবে রাস্তাটি সংস্কারে কোন উদ্যোগ না নেয়াই আমরা কতিপয় ব্যক্তি মানবিক কারণে নিজস্ব অর্থায়নে পুকুরের ধার দিয়ে গাইড ওয়ালসহ রাস্তা সংস্কার করছি। এ সংস্কার কাজে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হবে। 

সংশ্লিষ্ট স্থানীয় ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, এটি একটি মহতী উদ্যোগ। এ গাইড ওয়াল নির্মাণের প্রয়োজন ছিল। যারা উদ্যোগ নিয়ে কাজটি করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App