×

সারাদেশ

চট্টগ্রামে গণধর্ষণে তরুণী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৪:৫৯ পিএম

চট্টগ্রামে গণধর্ষণে তরুণী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গণধর্ষণের পর বিবি রহিমা আক্তার নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকার বাসিন্দা ওবায়দুল হক ওরফে ওবায়দুল করিম এবং সিএমপির পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা মো. সেলিম।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি এক তরুণীকে হালিশহর থেকে পাঁচলাইশের কসমোপলিটন আবাসিক এলাকায় নিয়ে যায় সেলিম। সেখানে গণধর্ষণের শিকার হন ওই তরুণী।

আরো পড়ুন: চন্দ্রগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এরপর ভুক্তভোগী বিবি রহিমা আক্তারের ভাই বাদী হয়ে এজাহার দায়ের করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার পলাতক আসামি ওবায়দুল হক ওরফে ওবায়দুল করিমকে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বড়লিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সিএমপির পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত অপর আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, গতকাল ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। আসামি করিম ওই ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে আরেক আসামি সেলিমের কসমোপলিটন আবাসিক এলাকায় নিয়ে ধর্ষণ করে।

তিনি আরো বলেন, তাকে খুবই অমানবিক নির্যাতন করে তারা। একপর্যায়ে ভিকটিম মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই জঘন্য কাজের সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে। তবে আমরা চিহ্নিত করতে পারিনি। আমাদের তদন্ত কাজ অব্যাহত আছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App