×

সারাদেশ

খুকৃবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৬:৫২ পিএম

খুকৃবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ টায় এ উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারল আনোয়ার, গণতান্ত্রিক অফিসার্স পরিষদের সভাপতি ডা. সাইফুল্লাহ মানছুর, সাধারণ সম্পাদক খান জাবিদ হাসান, খুকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম তানসেন ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য, গণতান্ত্রিক কর্মচারী পরিষদের সভাপতি শাওন ও সাধারণ সম্পাদক রেফাজুল শেখসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন: মেয়র-এমপির পিএসসহ ১৪ জনের নামে মামলা

এছাড়াও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপাচার্য তার বক্তব্যে বলেন, আজকের এই দিনে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযোদ্ধাদের যারা স্বাধীনতার জন্য উৎসর্গ করেছেন নিজের জীবন। আজ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App