×

ফলাফল

এইচএসসির ফলে বড় ধাক্কা, পাসের হার ৫২.১২ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম

এইচএসসির ফলে বড় ধাক্কা, পাসের হার ৫২.১২ শতাংশ

ছবি : সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানার সুযোগ রয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। বরিশাল বোর্ডে এ হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ।

গত ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে

মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে লিখতে হবে:

HSC <রোল নম্বর> <পরীক্ষার বছর>

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বড় ধস এইচএসসির ফলে

বড় ধস এইচএসসির ফলে

আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ

আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল

বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, নতুন নিয়ম জেনে নিন

বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, নতুন নিয়ম জেনে নিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App