×

সারাদেশ

দ. আফ্রিকায় ছুরিকাঘাতে ফেনীর ব্যবসায়ী নিহত

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম

দ. আফ্রিকায় ছুরিকাঘাতে ফেনীর ব্যবসায়ী নিহত

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত মো. এমরাজ হোসেন সুমন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন (২৮) নামে ফেনীর এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। নিহত মো. এমরাজ ফেনী জেলার দাগনভূঁইয়া পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

নিহতের জেঠাতো ভাই সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান এমরাজ। দক্ষিণ আফ্রিকার বেষ্ট এরিয়ার ফালগুজ এলাকায় ব্যবসা করতেন। 

আরো পড়ুন: বেড়াতে নিয়ে গিয়ে বোনকে খুন করলেন সৎভাই-ভাবি

শুক্রবার সকালে সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় এক সন্ত্রাসী দোকানের সামনেই তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তার মৃত্যুতে দাগনভুঞায় গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App