×

সারাদেশ

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৪:৩০ পিএম

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত

মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে ফ্রেশ কোম্পানির সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১

নিহতরা হলো- মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে অর্নাস ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাসান আলী (২২) ও অপরজনের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ট্রাক চালকের সহকারি বাবুল আলীকে (৩৭) আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসময় ট্রাক চালকের সহকারি ট্রাকটি চালাচ্ছিলো। ট্রাক ও চালকের সহকারিকে আটক করা হয়েছে, তবে ট্রাক চালক পালাতক আছে। তাদের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

প্রধানমন্ত্রী ‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

জাতীয় গ্রিডে দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর

জাতীয় গ্রিডে দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর

‘শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে’

‘শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App