×

সারাদেশ

সুন্দরগঞ্জে গ্রাম পুলিশদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ শুরু

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৭:০৭ পিএম

সুন্দরগঞ্জে গ্রাম পুলিশদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ শুরু

ছবি: ভোরের কাগজ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের দ্বিতীয় ব্যাচে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত অবহিত করণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজি নাহিদ রসুর। উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপপরিচালক স্থানীয় সরকার (উপ সচিব) মো. শরিফুল ইসলাম। 

আরো পড়ুন: সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা। প্রশিক্ষণে উপজেলা ১৩৬ জন গ্রাম পুলিশদের মধ্যে দ্বিতীয় ব্যাচে ৬৭ জন অংশগ্রহণ করেন। এর আগে প্রথম ব্যাচে ৬৯ জন গ্রাম পুলিশ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

জানা গেছে, গ্রাম পুলিশদের আরো দক্ষ করে গড়ে তুলতে জেলার ৭টি উপজেলার কর্মরত গ্রাম পুলিশদের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন উপজেলা প্রশাসন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে একে একে

প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে একে একে

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

সৌদি আরবে এবার সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে এবার সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App