×

সারাদেশ

টেকনাফ সীমান্তে প্রাচীন মসজিদের সন্ধান

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৬:৪১ পিএম

টেকনাফ সীমান্তে প্রাচীন মসজিদের সন্ধান

ছবি: ভোরের কাগজ

কক্সবাজার টেকনাফ সীমান্ত উপজেলা বাহারছড়া মাথা ভাঙা মেরিন ড্রাইভ সংলগ্ন পশ্চিম পাশে ঝোপঝাড়ে লতাপাতায় বেষ্টিত প্রায় আড়াইশো বছর আগের প্রাচীন একটি মসজিদের সন্ধান মিলেছে।

অযত্নে অবহেলায় দীর্ঘ সময় ধরে পড়ে থাকা এই মসজিদটি ইংরেজ আমলে স্থানীয় ফজলুর রহমান মিয়াজী নামক এক ব্যক্তি নির্মাণ করেছিলেন। 

প্রায় শত বছর দেখাশোনার পর পরবর্তী সময়ে ফজলুর রহমান মিয়াজী সৌদি আরবের মক্কা শরীফে হজ্জ করতে গিয়ে আর ফিরে আসেনি তার অবর্তমানে তারাই জামাতা হাজি আব্দু শুক্কুরও প্রায় ৮০-৯০ বছর মসজিদের খাদেম হিসেবে দেখবাল করতেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, টেকনাফ বাহার ছড়া এলাকায় মানুষের বসবাস শুরু হয়েছিল মূলত ১৭৭৭ সালের পরে। সেই সময় এলাকায় এই মসজিদটিই প্রথম জুমা মসজিদ হিসেবে পরিচিত ছিল।

স্থানীয় প্রবীণ মুরুব্বি সেলিম উল্লাহ জানান, ছোট কাল থেকেই মসজিদটি তারা এভাবেই দেখতে পারছেন মূলত ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে মসজিদটি ভেঙে পড়ে তারপর থেকে এভাবেই পড়ে আছে মসজিদটি।

পুরাকালীন এই মসজিদের প্রস্থ আনুমানিক ১৬ ফিট ও দৈর্ঘ্য প্রায় ২০ ফিটের মত। মসজিদটির দক্ষিণে রয়েছে দুটি গম্বুজ এবং উত্তরে রয়েছে উঁচু একটি মিনার এবং দক্ষিণে ও উত্তরে দুটি করে জানালা রয়েছে পূর্ব অংশের দেয়ালটি পুরা ভাঙা অবস্থায় রয়েছে আর পশ্চিমে মেহরাবের পাশাপাশি উত্তর ও দক্ষিণে ১টি করে দুটি জানালা রয়েছে।

মসজিদ নির্মাণে যে কনক্রিট ব্যবহার করা হয়েছে তা সাধারণ ইটের কনক্রিট নয়, তা মূলত পাথারের কনক্রিট। এসব কনক্রিট পাহাড়ের পাদদেশে অবস্থিত পাহাড়ি খালের পাথারের কনক্রিট বলে ধারনা করা হচ্ছে দেখতে সিলেটে পাথারের মত। 

পর্যটন শিল্পের সম্ভাবনাময় মেরিনড্রাইভ সংলগ্ন প্রাচীন এই মসজিদটি সংস্কার করে দর্শনীয় স্থান হিসেবে পুনর্নির্মাণ করে পর্যটক আকর্ষণসহ নামাজ পড়ার ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি জোরালো আবেদন জানাচ্ছেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App