×

সারাদেশ

ভোরের কাগজে চৌগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির খবর, সাব-রেজিস্ট্রারকে দুদকে তলব

Icon

জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা যশোর থেকে

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৮:৩৮ পিএম

ভোরের কাগজে চৌগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির খবর, সাব-রেজিস্ট্রারকে দুদকে তলব

ছবি: ভোরের কাগজ

দৈনিক ভোরের কাগজ প্রিন্ট এবং অনলাইনে যশোরের চৌগাছা সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির নিয়ে সংবাদ প্রকাশের ৪ দিন পরেই সাব রেজিস্ট্রারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।  আগামী ১৫ মে ঢাকা দুর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার জন্য দুদক চিঠি দিয়েছে বলে নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা সাব রেজিস্ট্রারকে অমায়িক বাবু।

শনিবার (১১ মে) ঢাকার দুর্নীতি দমন কমিশন অফিস থেকে চৌগাছা উপজেলা সাব রেজিস্ট্রারকে ইমেইল করা হয়। সেখানে অফিসের দুর্নীতির বিষয়ে জানাতে আগামী ১৫ মে ঢাকা দুদক অফিসে তাকে তলব করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাব রেজিস্টার অমায়িক বাবু। তবে ডাকে চিঠি পেলেই দুর্নীতি দমন কমিশনে যাবেন ও তার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবেন বলে জানান তিনি। 

জানা যায় গত ৮ মে দৈনিক ভোরের কাগজ অনলাইন এবং ৯ মে ভোরের কাগজ প্রিন্টে “চৌগাছায় জমি রেজিস্ট্রি করতে শতকরা ৫ টাকা অফিস রেট” শিরনামে সংবাদ প্রকাশিত হয়। তার ৪ দিন পরেই সাব রেজিস্ট্রারকে তলব করেছে দুদক।

এদিকে সংবাদ প্রকাশের পরের দিন গত বৃহস্পতিবার (৯ মে) চৌগাছা সাব রেজিস্ট্রি অফিসে কোনো জমি নিবন্ধিত হয়নি। তবে দুদকের চিঠি পাওয়ার পরের দিন ১২ মে (রবিবার) উপজেলার প্রতিটি সনদপ্রাপ্ত দলিল লেখককে 'দলিল লেখক সনদ' বিধিমালা ২০১৪ এর বিধি-১১ প্রতিপালনের জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণের জন্য চিঠি প্রদান করেন সাব রেজিস্ট্রার অমায়িক বাবু।   

উল্লেখ্য চৌগাছায় জমি রেজিস্ট্রি করতে সরকার নির্ধারিত ফির পাশাপাশি শতকরা ৫ টাকা হারে অফিস রেট বা ঘুষ দিতে হয়। দলিলের মূল্যভেদে এই রেট সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত হয়। সেই টাকা দলিল লেখকদের কাছ থেকে চৌগাছা উপজেলা রেজিস্ট্রি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী (মোহরার) শহিদুল ইসলাম আদায় করেন বলেও বিভিন্ন দলিল লেখকসহ অফিসে কর্মরত অনেকে অভিযোগ করেন। দলিল লেখকরা জানান দীর্ঘদিন যাবত এভাবেই সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকায় আদায় করে জমি রেজিস্ট্রি করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তির খোঁজে ৯৯৯ ধাপের যাত্রা

শান্তির খোঁজে ৯৯৯ ধাপের যাত্রা

গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের

গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের

রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ!

রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ!

শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান বিমানমন্ত্রীর

শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান বিমানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App