×

জাতীয়

৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ

ফাইল ছবি

আগামী ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে আবেদন জমা না দিতে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত এই দুটি ভিসা সেন্টার ৩০ নভেম্বরের পর বর্তমান ঠিকানায় আর কার্যক্রম পরিচালনা করবে না।

১৭ নভেম্বর কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সেবা-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র দুটি ৩০ নভেম্বরের পর বর্তমান ঠিকানায় আর চালু থাকবে না।

এ অবস্থায় সব ধরনের ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর ওই দুটি কেন্দ্রে আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ

৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বৃষ্টি চলবে আর কতদিন, শীত নামছে কবে থেকে?

বৃষ্টি চলবে আর কতদিন, শীত নামছে কবে থেকে?

গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মুক্তি পেলেন ‘টাকা দিয়ে’

গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মুক্তি পেলেন ‘টাকা দিয়ে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App