×

সারাদেশ

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ১১:০৬ পিএম

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনে চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪-৫ জন যাত্রী আহত হয়েছে। তাৎক্ষণিক ট্রেনের চালকসহ যাত্রীরা নেমে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা সোয়া ৭টায় শ্রীপুর রেল ষ্টেশনে এ ঘটনা ঘটে। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে ট্রেনের চালকসহ যাত্রীরা নেমে আগুন নিয়ন্ত্রণে আনে। রেললাইনে অতিরিক্ত হিটে রেল ইঞ্জিনে আগুন ধরে যায়। রেল স্টেশনের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভানো হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার রাকিব মিয়া বলেন, ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুটি ইউনিট শ্রীপুর রেল স্টেশনে পৌঁছে।

তিনি জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই রেল কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলেছে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন, রেললাইনে অতিরিক্ত হিটের কারণে রেল ইঞ্জিনে আগুন ধরে যায়।

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশনর প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, শ্রীপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা এখনো আমাকে কেউ অবগত করেনি। তবে আমি খোঁজ নিচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App