×

সারাদেশ

হজের প্রথম ফ্লাইট: সিলেট থেকে গেলেন ৩৮৯ যাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৮:৪২ পিএম

হজের প্রথম ফ্লাইট: সিলেট থেকে গেলেন ৩৮৯ যাত্রী

ছবি: সংগৃহীত

সিলেট থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে প্রথম হজ ফ্লাইটে ৩৮৯ জন যাত্রী রওনা হয়েছেন।

বুধবার (২২ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৭ ফ্লাইটটি রওনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট কার্যালয়ের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট থেকে আরো পাঁচটি ফ্লাইট সরাসরি মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। বাকি ফ্লাইটগুলোয় সিলেট থেকে প্রায় দুই হাজার যাত্রী যাবেন।

আরো পড়ুন: এন্ট্রি করতে হবে হজ ফ্লাইট ডাটা, নেয়া যাবে না কুরবানির টাকা

বিমান বাংলাদেশ সূত্রে জানা যায়, সিলেট থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটে ৩৮৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ঢাকার ২৯ জন ও সিলেটের ৩৬০ জন যাত্রী ছিলেন। সিলেট থেকে আরো পাঁচটি বিমান বাংলাদেশের ফ্লাইটে হজের জন্য সরাসরি মদিনা যাবেন যাত্রীরা। ৩০ মে এবং আগামী ১, ৩, ৬ ও ৯ জুন ফ্লাইটগুলো সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ৩০ মে ও ১ জুন সিলেট থেকে ৩৬০ জন করে হজযাত্রী এবং ৩, ৬ ও ৯ জুন ৪১৯ জন যাত্রী সিলেট থেকে হজের উদ্দেশে যাবেন।

এর আগে, বুধবার বেলা তিনটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হুছামুদ্দিন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App