×

সারাদেশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৪:১২ পিএম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

সৌরভ ও কিশোর গ্যাং সদস্য আল আমিন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে বিডি ক্লিনের ৮ নারী সদস্যকে ইভটিজিং করেছে ২০-২৫ জনের একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় তাদের সঙ্গে থাকা পুরুষ সদস্যরা প্রতিবাদ করলে রাহুল (১৭) নামে এক কিশোর গ্যাংয়ের লিডারের নেতৃত্বে বিডি ক্লিনের সদস্যদের উপর দুই দফা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে বিডি ক্লিনের সদস্য হাসিবুল ইসলাম (২০) ও নারী সদস্যসহ (২৩) দুই জন মারাত্মকভাবে আহত হয়েছেন।  

উপজেলার বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে শুক্রবার (২৪ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

 এ ব্যাপারে সোনারগাঁও বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানা বাদি হয়ে আল আমিন, সৌরভ, রাহুল, তামিম, সিজান, প্রহর বর্মণ, রাসেলসহ অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

কামরুজ্জামান রানা জানান, প্রতি শুক্রবার বিডি ক্লিনের সদস্যরা সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা ৩টার দিকে ট্রলার দিয়ে নুনেনটেক (মায়াদ্বীপ) গিয়ে পরিষ্কার করেতে যাই। পরে ফিরে আসার সময় সন্ধ্যার আগে বৈদ্যেরবাজার ট্রলার থেকে ঘাটে নেমে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন বিডি ক্লিনের লগো সম্বলিত টি-শার্ট পরিহিত সদস্যরা। 

এসময় আল আমিন (১৯) নামে এক যুবক প্রথমে নারী সদস্যদের ইভটিজিং ও বিভিন্নভাবে তাদের উত্যক্ত শুরু করে। এসময় বিডি ক্লিনের পুরুষ সদস্যরা এর প্রতিবাদ করলে, কিশোর গ্যাংয়ের লিডার রাহুলের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়। এসময় এক নারী সদস্যকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানী করে। হাসিবুল ইসলাম নামে বিডি ক্লিনের এক সদস্য এসময় তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাকেও পিটিয়ে মারাত্মভাবে আহত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কুমার বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।শুক্রবার রাতেই হামলাকারীদের মধ্যে সৌরভ নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App