×

সারাদেশ

ঘূর্ণিঝড় রেমাল

সাতক্ষীরায় কন্ট্রোল রুম চালু, ছুটি বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৭:০৮ পিএম

সাতক্ষীরায় কন্ট্রোল রুম চালু, ছুটি বাতিল

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘রেমাল’ সম্পর্কিত জরুরি তথ্য সংগ্রহ ও বিতরণের জন্য ‘কন্ট্রোল রুম’ চালু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। 

শনিবার (২৫ মে) জেলা প্রশাসনের দপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রনয় বিশ্বাস। 

আরো পড়ুন: ঘূর্ণিঝড় মোকাবেলায় পটুয়াখালীতে প্রস্তুত ৭০৩ সাইক্লোন শেল্টার

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে। আমাদের স্থায়ী আশ্রয়কেন্দ্রের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও পাকা বাড়ি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়েছে।   

কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে- ০২-৪৭৭৭৪২৩৪৪, মোবাইল নম্বর হচ্ছে- ০১৭৭৫৯১৭০৭১।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App