×

সারাদেশ

ছুটিতে বাড়ি এসে প্রাণ হারালেন সুইজারল্যান্ড প্রবাসী

Icon

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১০:৪৬ এএম

ছুটিতে বাড়ি এসে প্রাণ হারালেন সুইজারল্যান্ড প্রবাসী

ছবি: প্রতীকী

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুইটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ব্যক্তি ঢাকা দোহারের সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির ছেলে সুইজারল্যান্ড প্রবাসী মিজানুর রহমান (৪০)। আহত আল আমিন (৩৮) মুকসুদপুর গাবতলি নিহতের স্ত্রীর বড় ভাই।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-দোহার রোড বাঘড়া বরিবরখোলার মোড়ে খান বাড়ির সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে দোহারে যাওয়ার পথে ওভার টেকিং করার সময় শাহ সিমেন্টের দুই ট্রাকের মাঝে পড়ে মোটরসাইকেলসহ দুই ব্যক্তি চাপা পড়ে। ফলে ঘটনাস্থলে একজন নিহত হয় ও একজনকে গুরুত্ব আহত অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন  জানান, সাইড দিতে গিয়ে দুই গাড়ির মাঝে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

জানা যায়, নিহত মিজানুর রহমান সুইজারল্যান্ড প্রবাসী। এক মাস আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। আগামীকাল শনিবার তার বিদেশে যাওয়া কথা ছিল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ককরোচ পার্টি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App