×

আন্তর্জাতিক

ফেসবুক মেসেঞ্জার ডাউন, হচ্ছে সমস্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম

ফেসবুক মেসেঞ্জার ডাউন, হচ্ছে সমস্যা

ছবি : সংগৃহীত

ফেসবুকের ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম মেসেঞ্জার কাজ করছে না। অনেক ব্যবহারকারীই মেসেঞ্জারে কোনো বার্তা আদান-প্রদান করতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমের সমস্যা শনাক্তকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে দেখা গেছে, বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টা পর্যন্ত ১ হাজার ৪৯৯ জন মেসেঞ্জার ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

তবে কি কারণে এ সমস্যা তৈরি হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি।

মেসেঞ্জার ছাড়া ইনস্টাগ্রামও ডাউন হয়েছে। এখন পর্যন্ত ছয় হাজারের বেশি ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে ইনস্টাগ্রাম ডাউন হওয়ার তথ্য জানিয়েছেন। এই সংখ্যাটি মেসেঞ্জারের চেয়েও তিন গুণ বেশি।

কী কারণে এ সমস্যা হলো সেটি এখনো জানা যায়নি। তবে সাইবার বিশ্লেষকরা বলেছেন এটির মূল সমস্যা হতে পারে ‘ডোমেইন নেম সিস্টেম’ ব্যর্থ হওয়ার কারণে। এটি হয় যখন ইন্টারনেটের ‘ফোনবুক’ ডোমেইনের নাম আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করতে ব্যর্থ হয়। এটি হলে ব্যবহারকারীরা মেটার প্লাটফর্মগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন না।

২০২১ সালে প্রায় ছয় ঘণ্টা মেটার সব সেবা বন্ধ ছিল। এই সময়ে কোম্পানিটির ১০০ মিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার বাড়ল লঞ্চের ভাড়া

এবার বাড়ল লঞ্চের ভাড়া

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

ট্রাম্পের জাতিসংঘের ভাষণেও মিথ্যার ফুলঝুরি

ট্রাম্পের জাতিসংঘের ভাষণেও মিথ্যার ফুলঝুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App