×

জাতীয়

সারোয়ার তুষার

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না

ছবি : সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় বক্তব্য দিলেও বাস্তবে তার দেশে ফেরার সাহস নেই বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনার আর বাংলাদেশে ফিরে আসা সম্ভব হবে না।

সারোয়ার তুষার বলেন, দেশের অধিকাংশ মানুষ রাষ্ট্রীয় সংস্কার ও পরিবর্তন চায়। তার দাবি, গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের যে জনসমর্থন তৈরি হয়েছিল, তা বাধাগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, এখন গণভোটকে অসাংবিধানিক বলা হচ্ছে, যা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলকে বাগেরহাট পৌরসভার মেয়র পদে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপির নেতাকর্মীরা জুলাই পদযাত্রায় অংশ নিয়ে মোংলা পৌরসভার উদ্দেশে রওনা দেন। এর আগে দলটি বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারী উপজেলায় একই কর্মসূচি পালন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App