×

সারাদেশ

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ১২:৩৮ পিএম

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি : সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামের সিটি গেট এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

বুধবার (১২ জুন) সকাল দশটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ঝুটের গুদামটিতে গার্মেন্টেসের বিভিন্ন ধরনের সুতা ছাড়াও নানা ধরনের মেশিনারিজ ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে, ঝুট কাপড় ও সুতা থাকায় গুদামটিতে আগুন লাগায় চারপাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে। ফলে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল এগারটার দিকে প্রথমে গুদামটি থেকে ধোঁয়া উড়তে দেখেন তারা। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

হাসনাত আবদুল্লাহ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App