×

সারাদেশ

পরকীয়ার জের

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা

Icon

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৪:৫৫ পিএম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে ২ সন্তানের জননী সোনিয়া আক্তার (৩৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা গ্রামে।

ফেসবুক স্ট্যাটাআস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী শাহজাহান দেওয়ানের স্ত্রী সোনিয়া আক্তার গত এক বছর ধরে শহিদ দেওয়ানের ছেলে চাচাতো দেবর সাফিন দেওয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সোনিয়া আক্তার আগের স্বামী কে তালাক দিয়ে পরিবার কে না জানিয়ে বিয়ে করে।

ফেসবুক স্ট্যাটাসে আরো জানা যায়, সোনিয়া আক্তার ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সোনিয়া আক্তার তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকাল সাড়ে এগারোটায় সাফিন দেওয়ানের বসতভিটায় বিষপান করে।

আরো পড়ুন: এক বাড়িতে ১৩ বছর বন্দি ছিলেন রেখা, পালিয়ে এলেন যেভাবে

এলাকাবাসী প্রথমে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠালে বিকাল সাড়ে চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনিয়া আক্তার ও শাহজাহান দম্পতির ২ টি সন্তান রয়েছে। ছেলে মো. আলিফ (১৩) মেয়ে আনাবিয়া ইসলাম (৪)। সোনিয়া আক্তারের বাবা খোরশেদ আলম একই উপজেলার বেজগাঁও ইউনিয়নের বাসিন্দা।

লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য ঢাকার কোতোয়ালি থানায় লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করেছে। আমরা সুরত হালের কপি পেলে নিয়মিত মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App