×

সারাদেশ

লাকসামে শিশুদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণ

Icon

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৮:৫২ পিএম

লাকসামে শিশুদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণ

ছবি: ভোরের কাগজ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছের চারা বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি। বুধবার (১০ জুলাই) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী। 

লাকসাম উপজেলার বাকই, মুদাফরগঞ্জ, কান্দিরপাড় ইউনিয়ন ও পৌরসভার তিনটি ওয়ার্ডে প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধি গাছের চারা বিনামুল্যে বিতরণ করা হয়। 

এর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি দীর্ঘ ১৯ বছর ধরে লাকসামে শিশুদের নিয়ে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, সেনিটেশন, শিশু সাংবাদিকতা ও বাল্য বিয়েসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কাজ করেছে। এ বছরের সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির সকল কার্যক্রমের সমাপ্তি ঘটবে লাকসামে। এরই অংশ হিসেবে শিশুদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি ম‍্যানেজার শেলী তেরেসা কস্তা'র সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাশ, যুব উন্নয়ন অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার মো. আল আমিন, বাকই ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল। 

এতে অন্যান্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন- মুদাফরগঞ্জ শিশু ফোরামের সভাপতি তাহমিনা আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির স্পন্সরশীপ সিস্টেম সাপোর্ট এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার লিজা হালদার, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার প্রমিতসন রিচিল, ইয়ং প্রফেশনাল ইন্টার্ন ফ্লোরা তিথি চৌধুরী, মুক্তা রানী রায়, চেলসি ভেরোনিকা রেমা প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App